1. live@gramintv24.com : Gramin TV 24 : Gramin TV 24
  2. info@www.gramintv24.com : Gramin TV 24 :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নাটোর সদর হাসপাতালে তরুণীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, তিন কর্মচারী গ্রেপ্তার, দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়লেন শিবু, যোগ দিলেন ব্রাজিল শিবিরে, ধামরাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের আহ্বান আলোচনা সভায়:- ইয়াসিন ফেরদৌস মুরাদ, ধামরাইয়ে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, যুবদল নেতা সহ গ্রেপ্তার ২ ধামরাইয়ে ব্যাটারি কারখানায় সংঘবদ্ধ ডাকাতি: দুই পিকআপসহ মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৩ দেবিদ্ধারে ৩৯ বক্স খেজুর—দেশজুড়ে প্রশ্ন, ‘বাকি আসনের খেজুর কোথায়?’ নাটোরে ওসির সামনেই ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, যুবদল নেতা রাকিব আটক ধামরাইয়ে নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ ও সংস্কার: মানবতার নজির গড়লেন ডা. শহিদুল্লা কাওসার ধামরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলাম–এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নেত্রকোণায় চোরাকারবারিদের হামলায় ৬ ডিবি পুলিশ ও সাংবাদিক আহত, আটক ১৫

ধামরাইয়ে নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ ও সংস্কার: মানবতার নজির গড়লেন ডা. শহিদুল্লা কাওসার

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

শওকত হোসেন সৈকত, ধামরাই প্রতিনিধি:
ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের চর সুঙ্গর গ্রামে পাঁচ বছর আগে নিজ অর্থায়নে নির্মিত একটি গুরুত্বপূর্ণ সড়ক পুনরায় নিজ খরচে সংস্কার করে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন সমাজসেবক ও কাওসার অ্যান্ড সন্সের মালিক ডা. শহিদুল্লা কাওসার।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের আগে তিনি সংস্কারকৃত সড়কটি পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।
জানা গেছে, সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর প্রাপ্ত পেনশনের অর্থ দিয়ে তাঁর পিতা হাজী তরফ আলীর নামে প্রথমে সড়কটি নির্মাণ করা হয়। এরপর থেকে প্রতিবছর নিজস্ব অর্থায়নে সড়কটির নিয়মিত সংস্কার কাজ চালিয়ে আসছেন তিনি।
দীর্ঘদিনের বৃষ্টিপাত ও অবহেলায় সড়কটি খানাখন্দে ভরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বিশেষ করে বর্ষাকালে বিভিন্ন স্থানে পানি জমে কৃষকদের সবজি ক্ষেত থেকে পণ্য পরিবহন এবং সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হতো।
স্থানীয় বাসিন্দা সেলিম বলেন, “বর্ষাকালে রাস্তার বিভিন্ন জায়গায় পানি জমে থাকত। এখন রাস্তা সংস্কার হওয়ায় আমরা অনেক স্বস্তিতে আছি।”
কৃষক করিম আলী জানান, “সবজি নিয়ে হাটে যেতে খুব সমস্যা হতো, গাড়ি ঢুকতে চাইত না। এখন রাস্তা ভালো হওয়ায় আমাদের কষ্ট অনেকটাই কমবে।”
আরেক কৃষক আলী হোসেন উদ্দিন বলেন, “ক্ষেতের সবজি বাজারে নিতে দেরি হলে নষ্ট হয়ে যেত। এখন সহজে ভ্যান ও ছোট ট্রাক চলাচল করতে পারবে।”
ডা. শহিদুল্লা কাওসার বলেন, “এই রাস্তাটি শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি গ্রামের মানুষের জীবিকার পথ। আমার বাবা হাজী তরফ আলীর নামে মানুষের সুবিধার জন্য এই রাস্তা নির্মাণ করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় আমি প্রতিবছর নিজের সামর্থ্য অনুযায়ী সংস্কার কাজ করে আসছি।”
তিনি আরও বলেন, “সমাজের সামর্থ্যবানদের উচিত নিজ নিজ অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়ানো। সরকারি সহায়তার জন্য অপেক্ষা করলে সময় লেগে যায়, কিন্তু মানুষের দুর্ভোগ থেমে থাকে না। তাই রাস্তা খারাপ হয়ে মানুষের কষ্ট দেখলেই দায়িত্ববোধ থেকে দ্রুত উদ্যোগ নিই।”
ভবিষ্যতেও ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট