1. live@gramintv24.com : Gramin TV 24 : Gramin TV 24
  2. info@www.gramintv24.com : Gramin TV 24 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, লায়ন একাদশ চ্যাম্পিয়ন ধামরাই জলসিন এলোকেশী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন তারেক উজ জামান ধামরাইয়ে জন্মনিবন্ধনের তথ্যের গরমিল, অষ্টম শ্রেণির ছাত্রীকে হেলিকপ্টারে বিয়ে, ধামরাইয়ে মাদক প্রতিরোধে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নাটোর সদর হাসপাতালে তরুণীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, তিন কর্মচারী গ্রেপ্তার, দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়লেন শিবু, যোগ দিলেন ব্রাজিল শিবিরে, ধামরাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের আহ্বান আলোচনা সভায়:- ইয়াসিন ফেরদৌস মুরাদ, ধামরাইয়ে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, যুবদল নেতা সহ গ্রেপ্তার ২ ধামরাইয়ে ব্যাটারি কারখানায় সংঘবদ্ধ ডাকাতি: দুই পিকআপসহ মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৩ দেবিদ্ধারে ৩৯ বক্স খেজুর—দেশজুড়ে প্রশ্ন, ‘বাকি আসনের খেজুর কোথায়?’

ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, লায়ন একাদশ চ্যাম্পিয়ন

  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ধামরাই (ঢাকা) প্রতিনিধি:
মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ার প্রত্যয়ে ঢাকার ধামরাইয়ে অনুষ্ঠিত হয়েছে ‘মাদক প্রতিরোধ ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬’। জমজমাট ফাইনালে লিওপার্ড একাদশকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লায়ন একাদশ।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার শ্রীরামপুর-সুতিপাড়া এলাকায় শ্রীরামপুর-সুতিপাড়া উদীয়মান যুবক সমিতি ও শ্রীরামপুর দুর্বার সংঘের উদ্যোগে এবং বেসরকারি সংস্থা এসডিআইয়ের সৌজন্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত লিওপার্ড একাদশকে ৩-০ গোলে পরাজিত করে লায়ন একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় এসডিআইয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও সিইও মো. সামছুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব তমিজ উদ্দিন বলেন, “মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। আমাদের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে তাদের খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। নিয়মিত এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে ইতিবাচক মানসিকতা তৈরি করা সম্ভব।”
তিনি বলেন, ধামরাইয়ের উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে কাজকে আরও গতিশীল করা প্রয়োজন। উন্নয়নের পাশাপাশি মাদক, সন্ত্রাস, কিশোর অপরাধ ও সামাজিক অবক্ষয় রোধে জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষক, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, “শুধু আইন প্রয়োগ করে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রতিটি এলাকায় খেলাধুলার সুযোগ তৈরি করে তরুণদের মাঠমুখী করতে হবে। ধামরাইকে একটি মাদকমুক্ত, নিরাপদ ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, সুতিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন, শ্রীরামপুর-সুতিপাড়া উদীয়মান যুবক সমিতির সভাপতি ইসমাইল হোসেন, ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. শামসুর রহমানসহ শ্রীরামপুর-সুতিপাড়া উদীয়মান যুবক সমিতি ও শ্রীরামপুর দুর্বার সংঘের নেতৃবৃন্দ।
খেলা শেষে এসডিআইয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এতে স্থানীয় যুবক, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ফুটবল খেলা ও সাংস্কৃতিক আয়োজনকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রেখে খেলাধুলা ও সংস্কৃতির প্রতি আগ্রহী করে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও ধামরাইয়ের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম ও ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট