1. live@gramintv24.com : Gramin TV 24 : Gramin TV 24
  2. info@www.gramintv24.com : Gramin TV 24 :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে জন্মনিবন্ধনের তথ্যের গরমিল, অষ্টম শ্রেণির ছাত্রীকে হেলিকপ্টারে বিয়ে, ধামরাইয়ে মাদক প্রতিরোধে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নাটোর সদর হাসপাতালে তরুণীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, তিন কর্মচারী গ্রেপ্তার, দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়লেন শিবু, যোগ দিলেন ব্রাজিল শিবিরে, ধামরাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের আহ্বান আলোচনা সভায়:- ইয়াসিন ফেরদৌস মুরাদ, ধামরাইয়ে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, যুবদল নেতা সহ গ্রেপ্তার ২ ধামরাইয়ে ব্যাটারি কারখানায় সংঘবদ্ধ ডাকাতি: দুই পিকআপসহ মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৩ দেবিদ্ধারে ৩৯ বক্স খেজুর—দেশজুড়ে প্রশ্ন, ‘বাকি আসনের খেজুর কোথায়?’ নাটোরে ওসির সামনেই ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, যুবদল নেতা রাকিব আটক ধামরাইয়ে নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ ও সংস্কার: মানবতার নজির গড়লেন ডা. শহিদুল্লা কাওসার

ধামরাইয়ে জন্মনিবন্ধনের তথ্যের গরমিল, অষ্টম শ্রেণির ছাত্রীকে হেলিকপ্টারে বিয়ে,

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার পরিবারের বিরুদ্ধে। বাল্যবিয়ে ঠেকাতে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে কনের পরিবারের পক্ষ থেকে প্রাপ্তবয়স্ক দেখানো একটি জন্মনিবন্ধন দেখানো হয় বলে অভিযোগ। তবে ওই জন্মনিবন্ধনের তথ্যের সঙ্গে বিদ্যালয়ে সংরক্ষিত জন্মনিবন্ধনের তথ্যে প্রায় পাঁচ বছরের পার্থক্য পাওয়া গেছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের নবগ্রাম এলাকায় মোশারফ হোসেনের বাড়িতে এ বিয়ের আয়োজন করা হয়। স্থানীয়দের দাবি, বর হেলিকপ্টারে করে এসে ওই স্কুলছাত্রীকে বিয়ে করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মোশারফ হোসেনের মেয়ে মেঘলা আক্তার কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে জমা দেওয়া জন্মনিবন্ধনের তথ্য অনুযায়ী, তার জন্ম ২৪ জানুয়ারি ২০১৩ সালে। সে হিসাবে বর্তমানে তার বয়স ১৩ বছর।
এদিকে হেলিকপ্টারে করে বর আসার খবর পেয়ে বিষয়টি জানতে ঘটনাস্থলে যায় উপজেলা প্রশাসন। এ সময় কনের বয়স যাচাই করতে জন্মনিবন্ধন দেখতে চাইলে পরিবারের পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে ইস্যু করা আরেকটি জন্মনিবন্ধন দেখানো হয় বলে অভিযোগ।
ওই জন্মনিবন্ধনে মেঘলা আক্তারের জন্মতারিখ ২৪ আগস্ট ২০০৮ উল্লেখ রয়েছে। নথিটি ২৫ জুন ২০২৬ তারিখে ইস্যু করা হয়েছে বলে জানা গেছে। ফলে বিদ্যালয়ের নথিতে থাকা জন্মতারিখের সঙ্গে ওই জন্মনিবন্ধনের তথ্যে প্রায় পাঁচ বছরের ব্যবধান রয়েছে।
জন্মনিবন্ধনের নথিতে কনের নাম মেঘলা আক্তার, বাবার নাম মোশারফ হোসেন এবং মায়ের নাম তিনা বেগম উল্লেখ রয়েছে। নথিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আবু আসলাম, ডেপুটি সেক্রেটারি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নামও উল্লেখ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কাছে কনের বয়স প্রাপ্তবয়স্ক প্রমাণ করতেই ভিন্ন জন্মনিবন্ধন ব্যবহার করা হয়েছে। তবে কোন জন্মনিবন্ধনটি সঠিক এবং কীভাবে দ্বিতীয় জন্মনিবন্ধনটি ইস্যু হয়েছে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
অভিযোগের বিষয়ে কনের বাবা মোশারফ হোসেন বলেন, “আমার মেয়ের বয়স ১৮ বছরের ওপরে।”
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-মামুন বলেন, “আমি শুনেছি মেয়ের পরিবার ভুয়া জন্মনিবন্ধন দেখিয়ে বাল্যবিবাহ দিয়েছে। তবে আমরা ব্যবস্থা নেওয়ার আগেই বর-কনে হেলিকপ্টারে করে শরীয়তপুরের উদ্দেশে চলে যায়। জন্মনিবন্ধনের বিষয়ে সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় বিদ্যালয়ের নথি ও জন্মনিবন্ধনের তথ্য যাচাই করে প্রকৃত বয়স নির্ধারণ এবং বাল্যবিবাহের অভিযোগের সত্যতা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট