1. live@gramintv24.com : Gramin TV 24 : Gramin TV 24
  2. info@www.gramintv24.com : Gramin TV 24 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, লায়ন একাদশ চ্যাম্পিয়ন ধামরাই জলসিন এলোকেশী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন তারেক উজ জামান ধামরাইয়ে জন্মনিবন্ধনের তথ্যের গরমিল, অষ্টম শ্রেণির ছাত্রীকে হেলিকপ্টারে বিয়ে, ধামরাইয়ে মাদক প্রতিরোধে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নাটোর সদর হাসপাতালে তরুণীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, তিন কর্মচারী গ্রেপ্তার, দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়লেন শিবু, যোগ দিলেন ব্রাজিল শিবিরে, ধামরাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের আহ্বান আলোচনা সভায়:- ইয়াসিন ফেরদৌস মুরাদ, ধামরাইয়ে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, যুবদল নেতা সহ গ্রেপ্তার ২ ধামরাইয়ে ব্যাটারি কারখানায় সংঘবদ্ধ ডাকাতি: দুই পিকআপসহ মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৩ দেবিদ্ধারে ৩৯ বক্স খেজুর—দেশজুড়ে প্রশ্ন, ‘বাকি আসনের খেজুর কোথায়?’

১৮ মাস পর শ্রীনগরে আ.লীগের ইউনিয়ন কার্যালয় খুলে ভাইরাল ভিডিও, খতিয়ে দেখছে পুলিশ,

  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নে দীর্ঘ ১৮ মাস পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলেছেন স্থানীয় নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যার পর থেকে কার্যালয় খোলার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, যা নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়েছে।
ভিডিওতে দেখা যায়, বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয় খুলে সেখানে অবস্থান করছেন। এ বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গোলাম সারোয়ার কবীর নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একাধিক ভিডিও পোস্ট করেছেন।
ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, এই প্রথম শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের পার্টি অফিস পুনরায় খোলা হয়েছে। এ সময় বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির শেখসহ সংশ্লিষ্ট সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানানো হয়।
এদিকে, শ্রীনগর থানা পুলিশ জানিয়েছে, তারাও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখেছেন। ভিডিওটি সঠিক ও সাম্প্রতিক কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ।
এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে যাচাই-বাছাই শেষ না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট