1. live@gramintv24.com : Gramin TV 24 : Gramin TV 24
  2. info@www.gramintv24.com : Gramin TV 24 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, লায়ন একাদশ চ্যাম্পিয়ন ধামরাই জলসিন এলোকেশী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন তারেক উজ জামান ধামরাইয়ে জন্মনিবন্ধনের তথ্যের গরমিল, অষ্টম শ্রেণির ছাত্রীকে হেলিকপ্টারে বিয়ে, ধামরাইয়ে মাদক প্রতিরোধে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নাটোর সদর হাসপাতালে তরুণীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, তিন কর্মচারী গ্রেপ্তার, দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়লেন শিবু, যোগ দিলেন ব্রাজিল শিবিরে, ধামরাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের আহ্বান আলোচনা সভায়:- ইয়াসিন ফেরদৌস মুরাদ, ধামরাইয়ে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, যুবদল নেতা সহ গ্রেপ্তার ২ ধামরাইয়ে ব্যাটারি কারখানায় সংঘবদ্ধ ডাকাতি: দুই পিকআপসহ মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৩ দেবিদ্ধারে ৩৯ বক্স খেজুর—দেশজুড়ে প্রশ্ন, ‘বাকি আসনের খেজুর কোথায়?’

বরিশালে স্ত্রীকে দিয়ে হানিট্র্যাপ, ভিডিও ধারণ করে চাঁদাবাজি — বরিশালে চক্রের হোতাসহ তিনজন গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

বরিশাল প্রতিনিধি ॥
স্ত্রীকে ব্যবহার করে হানিট্র্যাপের ফাঁদ, অশ্লীল ভিডিও ধারণ করে চাঁদাবাজি— এমন অভিযোগে বরিশালে এক সংঘবদ্ধ প্রতারক চক্রের হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর কাছ থেকে ৫০ হাজার টাকা আদায়ের পর আরও পাঁচ লাখ টাকা দাবির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মেট্রোপলিটনের কোতয়ালী মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— নগরীর ভাটিখানা এলাকার বাসিন্দা ও চক্রের হোতা শাহীন ওরফে ঝাড়ুদার শাহীন, ঝালকাঠির রাজাপুর উপজেলার পালক গ্রামের সাগর হাওলাদার এবং বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের উলালগুনি গ্রামের সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, শাহীন পূর্বেও প্রতারণার সঙ্গে জড়িত ছিলেন। স্ত্রীর সহযোগিতায় একটি ডায়াগনস্টিক সেন্টারের আড়ালে প্রতারণা পরিচালনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওই প্রতিষ্ঠানে একজন চিকিৎসক হত্যার অভিযোগও রয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আল মামুন উল ইসলাম। তিনি বলেন, “নারীর ফাঁদে ফেলে অর্থ আদায়ের ঘটনায় গত ১১ ফেব্রুয়ারি থানায় লিখিত অভিযোগ করেন এক ভুক্তভোগী। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।”
ঘটনা সূত্রে জানা যায়, ভোলার দৌলতখান উপজেলার বাসিন্দা ফয়জুল কবিরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে শাহীনের স্ত্রী। একপর্যায়ে তাকে বরিশালে আসতে প্রলুব্ধ করা হয়। পরে নগরীর কলেজ রোড এলাকার একটি বাসায় নিয়ে আটকে রেখে তার অশ্লীল ভিডিও ধারণ করা হয়। ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা আদায় করা হয়। পরে আরও মোটা অঙ্কের টাকা দাবি করা হয়।
এ ঘটনার পর ভুক্তভোগী কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে।
এর আগে দেশকাল নিউজের অনুসন্ধানে চক্রের নারী সদস্যসহ দুইজন ধরা পড়লেও হোতা শাহীন পালিয়ে যায়। এবার শেষ পর্যন্ত আইনের জালে ধরা পড়ল সেই শাহীনও।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট