1. live@gramintv24.com : Gramin TV 24 : Gramin TV 24
  2. info@www.gramintv24.com : Gramin TV 24 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, লায়ন একাদশ চ্যাম্পিয়ন ধামরাই জলসিন এলোকেশী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন তারেক উজ জামান ধামরাইয়ে জন্মনিবন্ধনের তথ্যের গরমিল, অষ্টম শ্রেণির ছাত্রীকে হেলিকপ্টারে বিয়ে, ধামরাইয়ে মাদক প্রতিরোধে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নাটোর সদর হাসপাতালে তরুণীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, তিন কর্মচারী গ্রেপ্তার, দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়লেন শিবু, যোগ দিলেন ব্রাজিল শিবিরে, ধামরাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের আহ্বান আলোচনা সভায়:- ইয়াসিন ফেরদৌস মুরাদ, ধামরাইয়ে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, যুবদল নেতা সহ গ্রেপ্তার ২ ধামরাইয়ে ব্যাটারি কারখানায় সংঘবদ্ধ ডাকাতি: দুই পিকআপসহ মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৩ দেবিদ্ধারে ৩৯ বক্স খেজুর—দেশজুড়ে প্রশ্ন, ‘বাকি আসনের খেজুর কোথায়?’

ধামরাইয়ের স্বাস্থ্যসেবায় নতুন সূর্যোদয়: পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতাল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

ধামরাই প্রতিনিধি ঃ
ধামরাই থানার কালামপুর এলাকায় চালু হয়েছে আধুনিক চিকিৎসা সুবিধা সমৃদ্ধ “পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতাল”। ঢাকা কিংবা সাভারমুখী চিকিৎসা ভোগান্তির অবসান ঘটিয়ে এই হাসপাতালটি স্থানীয় মানুষের জন্য এক নতুন আশার আলো হয়ে এসেছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, এ হাসপাতালে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর চিকিৎসা ব্যবস্থা। হাসপাতালের ল্যাব বিভাগে অটোমেটিক মেশিনের মাধ্যমে সম্পন্ন করা হয় সকল গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা। এর মধ্যে রয়েছে রক্তের সকল বায়োকেমিস্ট্রি পরীক্ষা, হরমোন পরীক্ষা, থাইরয়েড টেস্ট এবং ৫-পার্ট সিবিসি সেল কাউন্টার।

আধুনিক ইমেজিং সুবিধার মধ্যে রয়েছে অত্যাধুনিক আল্ট্রাসনোগ্রাফি মেশিন, যেখানে করা হয় TVS, অ্যানোমালি স্ক্যান, ব্রেস্ট ও সকল ধরনের আল্ট্রাসাউন্ডসহ 4D ইকো কার্ডিওগ্রাম। বিশেষায়িত চিকিৎসা সেবার মধ্যে রয়েছে এন্ডোস্কপি ও NICU-এর মতো গুরুত্বপূর্ণ ও জটিল সেবা।

হাসপাতালে নিয়মিত চিকিৎসা দিচ্ছেন নাক-কান-গলা, ডার্মাটোলজি (চর্ম ও যৌন), অর্থোপেডিক্স, কার্ডিয়াক, নিউরোমেডিসিন ও বক্ষব্যাধিসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ও স্বনামধন্য চিকিৎসকরা। বিশেষ করে গাইনি বিভাগে রয়েছেন একাধিক প্রফেসর ও বিশেষজ্ঞ চিকিৎসক।

আধুনিক অপারেশন থিয়েটার, পোস্ট-অপারেটিভ রুম ও সার্জনদের জন্য আলাদা, সুসজ্জিত ওয়েটিং রুমসহ সকল সুবিধা নিয়েই গড়ে উঠেছে এই হাসপাতাল। ইতোমধ্যেই স্থানীয় মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে এই হাসপাতালের চিকিৎসকদের সুচিকিৎসা, সফলতা ও আন্তরিক সেবার কথা।

ধামরাইবাসীর জন্য উন্নত ও নির্ভরযোগ্য চিকিৎসা সেবার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতাল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট