1. live@gramintv24.com : Gramin TV 24 : Gramin TV 24
  2. info@www.gramintv24.com : Gramin TV 24 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, লায়ন একাদশ চ্যাম্পিয়ন ধামরাই জলসিন এলোকেশী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন তারেক উজ জামান ধামরাইয়ে জন্মনিবন্ধনের তথ্যের গরমিল, অষ্টম শ্রেণির ছাত্রীকে হেলিকপ্টারে বিয়ে, ধামরাইয়ে মাদক প্রতিরোধে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নাটোর সদর হাসপাতালে তরুণীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, তিন কর্মচারী গ্রেপ্তার, দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়লেন শিবু, যোগ দিলেন ব্রাজিল শিবিরে, ধামরাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের আহ্বান আলোচনা সভায়:- ইয়াসিন ফেরদৌস মুরাদ, ধামরাইয়ে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, যুবদল নেতা সহ গ্রেপ্তার ২ ধামরাইয়ে ব্যাটারি কারখানায় সংঘবদ্ধ ডাকাতি: দুই পিকআপসহ মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৩ দেবিদ্ধারে ৩৯ বক্স খেজুর—দেশজুড়ে প্রশ্ন, ‘বাকি আসনের খেজুর কোথায়?’

যুবসমাজের শক্তিতে বদলাবে সমাজ: ধামরাইয়ে উদীয়মান যুবক সমিতির চারতলা ভবনের ভিত্তি উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

ধামরাই প্রতিনিধি:
তারুণ্যের ঐক্য, সমাজসেবার অঙ্গীকার ও উন্নত ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে ঢাকার ধামরাই উপজেলার শ্রীরামপুর সুতিপাড়ায় উদীয়মান যুবক সমিতির চারতলা ভবন নির্মাণের ভিত্তি প্রস্তুত কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রধান অতিথি হিসেবে এই ভিত্তি প্রস্তুত কাজের উদ্বোধন করেন এসডিআই’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামছুল হক। তিনি বলেন, সংগঠিত ও সচেতন যুবসমাজই পারে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে; উদীয়মান যুবক সমিতির এ উদ্যোগ সেই পথেই একটি শক্তিশালী পদক্ষেপ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ও সুতিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন, তরুণদের নেতৃত্ব, ঐক্য ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমেই একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়ে ওঠে।
এ সময় শ্রীরামপুর সুতিপাড়া উদীয়মান যুবক সমিতির সভাপতি ইসমাইল হোসেন, সহ-সভাপতি ও বিএনপি নেতা মো. শামসুর রহমান, ব্যবসায়ী জালাল উদ্দিন, এসডিআই’র জোনাল ম্যানেজার অভিজিৎ কুমার দেবনাথসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট