1. live@gramintv24.com : Gramin TV 24 : Gramin TV 24
  2. info@www.gramintv24.com : Gramin TV 24 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, লায়ন একাদশ চ্যাম্পিয়ন ধামরাই জলসিন এলোকেশী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন তারেক উজ জামান ধামরাইয়ে জন্মনিবন্ধনের তথ্যের গরমিল, অষ্টম শ্রেণির ছাত্রীকে হেলিকপ্টারে বিয়ে, ধামরাইয়ে মাদক প্রতিরোধে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নাটোর সদর হাসপাতালে তরুণীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, তিন কর্মচারী গ্রেপ্তার, দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়লেন শিবু, যোগ দিলেন ব্রাজিল শিবিরে, ধামরাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের আহ্বান আলোচনা সভায়:- ইয়াসিন ফেরদৌস মুরাদ, ধামরাইয়ে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, যুবদল নেতা সহ গ্রেপ্তার ২ ধামরাইয়ে ব্যাটারি কারখানায় সংঘবদ্ধ ডাকাতি: দুই পিকআপসহ মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৩ দেবিদ্ধারে ৩৯ বক্স খেজুর—দেশজুড়ে প্রশ্ন, ‘বাকি আসনের খেজুর কোথায়?’

ধামরাইয়ে ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে শীতার্ত গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি নেতৃবৃন্দ। উপজেলার নান্নার ইউনিয়নে প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে আশাবোন মডেল স্কুল মাঠে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের পক্ষ থেকে এ কম্বল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামিম আহমেদ কবি।
এ সময় শামিম আহমেদ কবি বলেন, বিএনপি সবসময় গরিব-দুঃখী মানুষের পাশে রয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দলটি জনকল্যাণমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে তিনি বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্নার ইউনিয়ন বিএনপি নেতা আব্দুস সালাম। এ সময় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা ফারুক হোসেন, নান্নার ইউনিয়ন বিএনপির সহসভাপতি খলিলুর রহমান, বিএনপি নেতা আব্দুর রশিদসহ স্থানীয় নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট