1. live@gramintv24.com : Gramin TV 24 : Gramin TV 24
  2. info@www.gramintv24.com : Gramin TV 24 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, লায়ন একাদশ চ্যাম্পিয়ন ধামরাই জলসিন এলোকেশী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন তারেক উজ জামান ধামরাইয়ে জন্মনিবন্ধনের তথ্যের গরমিল, অষ্টম শ্রেণির ছাত্রীকে হেলিকপ্টারে বিয়ে, ধামরাইয়ে মাদক প্রতিরোধে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নাটোর সদর হাসপাতালে তরুণীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, তিন কর্মচারী গ্রেপ্তার, দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়লেন শিবু, যোগ দিলেন ব্রাজিল শিবিরে, ধামরাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের আহ্বান আলোচনা সভায়:- ইয়াসিন ফেরদৌস মুরাদ, ধামরাইয়ে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, যুবদল নেতা সহ গ্রেপ্তার ২ ধামরাইয়ে ব্যাটারি কারখানায় সংঘবদ্ধ ডাকাতি: দুই পিকআপসহ মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৩ দেবিদ্ধারে ৩৯ বক্স খেজুর—দেশজুড়ে প্রশ্ন, ‘বাকি আসনের খেজুর কোথায়?’

জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করার চেষ্টা করছে একটি দল: মুরাদ

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

ধামরাই প্রতিনিধি :

ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে একটি ইসলামিক দল—এমন অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। তিনি বলেন, “শুনছি, তারা নাকি ভোটারদের হাতে কুরআন শরীফ দিয়ে শপথ করাচ্ছে—অমুক প্রতীকে ভোট না দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে না। এভাবে ধর্মকে বিকৃত করে ভোটের রাজনীতি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে ঢাকার ধামরাই উপজেলার কালামপুর আমানত নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয়তাবাদী মহিলা দলের বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মুরাদ আরও বলেন, “যারা জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায়, তারা শুধু দেশকে ছোট করছে না; তারা ইসলামকেও অপমান করছে।” এসময় তিনি নারীদের উদ্দেশে হাত জোড় করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক এম এ জলিল, ধামরাই উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সুতিপাড়া ইউপি চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমা, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ, খুররম চৌধুরী টুটুল, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহামেদ ফারুক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান আলাল, যুবনেতা ইসরাফিল আহামেদসহ উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট