1. live@gramintv24.com : Gramin TV 24 : Gramin TV 24
  2. info@www.gramintv24.com : Gramin TV 24 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, লায়ন একাদশ চ্যাম্পিয়ন ধামরাই জলসিন এলোকেশী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন তারেক উজ জামান ধামরাইয়ে জন্মনিবন্ধনের তথ্যের গরমিল, অষ্টম শ্রেণির ছাত্রীকে হেলিকপ্টারে বিয়ে, ধামরাইয়ে মাদক প্রতিরোধে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নাটোর সদর হাসপাতালে তরুণীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, তিন কর্মচারী গ্রেপ্তার, দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়লেন শিবু, যোগ দিলেন ব্রাজিল শিবিরে, ধামরাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের আহ্বান আলোচনা সভায়:- ইয়াসিন ফেরদৌস মুরাদ, ধামরাইয়ে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, যুবদল নেতা সহ গ্রেপ্তার ২ ধামরাইয়ে ব্যাটারি কারখানায় সংঘবদ্ধ ডাকাতি: দুই পিকআপসহ মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৩ দেবিদ্ধারে ৩৯ বক্স খেজুর—দেশজুড়ে প্রশ্ন, ‘বাকি আসনের খেজুর কোথায়?’

প্রতিহিংসায় নয়, আমরা প্রতিযোগিতায় বিশ্বাসী: যশোরে ফুটবল খেলা অনুষ্ঠানে : তাবিথ আউয়াল

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, “আমরা প্রতিহিংসায় নয়, প্রতিযোগিতায় বিশ্বাসী।” তরিকুল ইসলাম স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে যশোর উপশহর মাঠে আয়োজন করা হয় এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান।

তাবিথ আউয়াল বলেন, সমাজে সমতা, সৌহার্দ্য ও বন্ধুত্ব সুদৃঢ় করতে খেলাধুলার বিকল্প নেই। বর্তমানে মেয়েরা ক্রীড়াঙ্গনে নেতৃত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে তাদের আরও বেশি করে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, “ক্রীড়াঙ্গনে যশোরের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। এখানকার বহু খেলোয়াড় জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। এই ধারা বজায় রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।”

এসময় উপশহর মাঠকে মিনি স্টেডিয়ামে উন্নীত করার ঘোষণা দেন বাফুফে সভাপতি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বাফুফে সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী, যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, সাবেক পৌর মেয়র মারুফুল ইসলামসহ অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানের শুরুতে শিশু শিল্পীরা মনোজ্ঞ ডিসপ্লে উপস্থাপন করেন। পরে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিথিরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট