শওকত হোসেন সৈকত ধামরাই প্রতিনিধি ঃ
ঢাকার ধামরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলাম-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াতে ইসলাম ধামরাই উপজেলা শাখার কুল্লা ইউনিয়ন ১নং ওয়ার্ডের আয়োজনে উপজেলা কার্যালয়ে এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলাম ঢাকা জেলার নায়েবে আমীর কাজী মাওলানা মো. আব্দুর রউফ। সভাপতিত্ব করেন কুল্লা ইউনিয়ন ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামের সভাপতি ও মেম্বার পদপ্রার্থী মো. মোরশেদ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা জামায়াতে ইসলামের আমীর আব্দুল হালিম, সেক্রেটারি ও কুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম মিয়া, সোমভাগ ইউনিয়ন জামায়াতে ইসলামের সেক্রেটারি মো. কামরুল হাসান রাজু এবং কুল্লা ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি মাসুদুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।
অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া শেষে উপস্থিত অতিথিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।