1. live@gramintv24.com : Gramin TV 24 : Gramin TV 24
  2. info@www.gramintv24.com : Gramin TV 24 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবিদ্ধারে ৩৯ বক্স খেজুর—দেশজুড়ে প্রশ্ন, ‘বাকি আসনের খেজুর কোথায়?’ নাটোরে ওসির সামনেই ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, যুবদল নেতা রাকিব আটক ধামরাইয়ে নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ ও সংস্কার: মানবতার নজির গড়লেন ডা. শহিদুল্লা কাওসার ধামরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলাম–এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নেত্রকোণায় চোরাকারবারিদের হামলায় ৬ ডিবি পুলিশ ও সাংবাদিক আহত, আটক ১৫ বরিশালে স্ত্রীকে দিয়ে হানিট্র্যাপ, ভিডিও ধারণ করে চাঁদাবাজি — বরিশালে চক্রের হোতাসহ তিনজন গ্রেপ্তার ১৮ মাস পর শ্রীনগরে আ.লীগের ইউনিয়ন কার্যালয় খুলে ভাইরাল ভিডিও, খতিয়ে দেখছে পুলিশ, কুষ্টিয়া বাইপাসে সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৪ সহ নিহত ৫, ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষই ভরসা: সুয়াপুরে ধানের শীষের গণসংযোগে:-শাহীন, মসজিদের জমি দখলের অভিযোগে উত্তাল ধামরাইঃ- মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধনে মুসল্লি ও এলাকাবাসী,

ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষই ভরসা: সুয়াপুরে ধানের শীষের গণসংযোগে:-শাহীন,

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

ধামরাই প্রতিনিধি :
দীর্ঘদিনের ভোটাধিকার হরণ ও গণতন্ত্র সংকট থেকে মুক্তির আহ্বান জানিয়ে ঢাকা-২০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিনের পক্ষে নির্বাচনী প্রচারনার শেষ সময়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে মাঠে নেমেছে সুয়াপুর ইউনিয়ন বিএনপি।
জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে দিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছেন দলটির নেতাকর্মীরা।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন নেতাকর্মীরা এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
প্রচারণায় নেতৃত্ব দেন ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সম্পাদক শাহিনুর রহমান শাহিন।
তিনি বলেন,“দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। এই নির্বাচনে ধানের শীষে ভোট মানেই স্বৈরশাসনের বিরুদ্ধে রায়, গণতন্ত্রের পক্ষে অবস্থান।”
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন সুয়াপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ওমর আলী, সুয়াপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মহিলা দলের নেতৃবৃন্দসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা জানান, নির্বাচন যত ঘনিয়ে আসছে, এলাকায় ধানের শীষের পক্ষে জনমত ততই দৃঢ় হচ্ছে। জনগণের সক্রিয় অংশগ্রহণেই এই আন্দোলন সফল হবে এবং ভোটের মাধ্যমেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট