1. live@gramintv24.com : Gramin TV 24 : Gramin TV 24
  2. info@www.gramintv24.com : Gramin TV 24 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবিদ্ধারে ৩৯ বক্স খেজুর—দেশজুড়ে প্রশ্ন, ‘বাকি আসনের খেজুর কোথায়?’ নাটোরে ওসির সামনেই ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, যুবদল নেতা রাকিব আটক ধামরাইয়ে নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ ও সংস্কার: মানবতার নজির গড়লেন ডা. শহিদুল্লা কাওসার ধামরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলাম–এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নেত্রকোণায় চোরাকারবারিদের হামলায় ৬ ডিবি পুলিশ ও সাংবাদিক আহত, আটক ১৫ বরিশালে স্ত্রীকে দিয়ে হানিট্র্যাপ, ভিডিও ধারণ করে চাঁদাবাজি — বরিশালে চক্রের হোতাসহ তিনজন গ্রেপ্তার ১৮ মাস পর শ্রীনগরে আ.লীগের ইউনিয়ন কার্যালয় খুলে ভাইরাল ভিডিও, খতিয়ে দেখছে পুলিশ, কুষ্টিয়া বাইপাসে সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৪ সহ নিহত ৫, ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষই ভরসা: সুয়াপুরে ধানের শীষের গণসংযোগে:-শাহীন, মসজিদের জমি দখলের অভিযোগে উত্তাল ধামরাইঃ- মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধনে মুসল্লি ও এলাকাবাসী,

মসজিদের জমি দখলের অভিযোগে উত্তাল ধামরাইঃ- মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধনে মুসল্লি ও এলাকাবাসী,

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

শওকত হোসেন সৈকত | ধামরাই প্রতিনিধি
ঢাকার ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের বড় জেঠাইল কেন্দ্রীয় জামে মসজিদের জমি জবরদখলের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে স্থানীয় মুসল্লি ও গ্রামবাসীদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে শতাধিক মুসল্লি ও এলাকাবাসী অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, এলাকার এক চিহ্নিত ভূমিদস্যু ও মামলাবাজ অ্যাডভোকেট কামাল আহমেদ গং দীর্ঘদিন ধরে মসজিদের জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। এসব অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানালে নিরীহ গ্রামবাসীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে বলে দাবি করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “মসজিদ আল্লাহর ঘর। সেই জমি দখলের চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। দখলদারদের পেছনে কারা রয়েছে তা খতিয়ে দেখে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
মানববন্ধনে মসজিদ কমিটির সভাপতি মো. হামিদুর রহমান আনছারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মসজিদের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, সাবেক সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম, ওবায়দুর রহমান, খলিলুর রহমান আনছারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় বক্তারা অবিলম্বে মসজিদের জমি দখলের অপচেষ্টা বন্ধ, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং প্রশাসনের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট