1. live@gramintv24.com : Gramin TV 24 : Gramin TV 24
  2. info@www.gramintv24.com : Gramin TV 24 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবিদ্ধারে ৩৯ বক্স খেজুর—দেশজুড়ে প্রশ্ন, ‘বাকি আসনের খেজুর কোথায়?’ নাটোরে ওসির সামনেই ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, যুবদল নেতা রাকিব আটক ধামরাইয়ে নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ ও সংস্কার: মানবতার নজির গড়লেন ডা. শহিদুল্লা কাওসার ধামরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলাম–এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নেত্রকোণায় চোরাকারবারিদের হামলায় ৬ ডিবি পুলিশ ও সাংবাদিক আহত, আটক ১৫ বরিশালে স্ত্রীকে দিয়ে হানিট্র্যাপ, ভিডিও ধারণ করে চাঁদাবাজি — বরিশালে চক্রের হোতাসহ তিনজন গ্রেপ্তার ১৮ মাস পর শ্রীনগরে আ.লীগের ইউনিয়ন কার্যালয় খুলে ভাইরাল ভিডিও, খতিয়ে দেখছে পুলিশ, কুষ্টিয়া বাইপাসে সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৪ সহ নিহত ৫, ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষই ভরসা: সুয়াপুরে ধানের শীষের গণসংযোগে:-শাহীন, মসজিদের জমি দখলের অভিযোগে উত্তাল ধামরাইঃ- মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধনে মুসল্লি ও এলাকাবাসী,

গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে অম্লান থাকবে : সেলিম রেজা বাবু,

  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

শওকত হোসেন সৈকত ধামরাই প্রতিনিধি ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম রেজা বাবু বলেছেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী নারী রাষ্ট্রনায়ক। দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার রক্ষায় তিনি যে ভূমিকা রেখেছেন, তা জাতি কখনোই ভুলবে না।”
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ধামরাই উপজেলা মোটর চালক দলের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল, ধামরাই উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমান হাবিব।
সেলিম রেজা বাবু আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তারেক রহমান আমাদের শিখিয়েছেন—ধানের শীষ শুধু একটি প্রতীক নয়; এটি সাধারণ মানুষের অধিকার, ন্যায়ের সংগ্রাম ও গণতান্ত্রিক চেতনার প্রতীক। এই আদর্শকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আসন্ন নির্বাচনে যার যার অবস্থান থেকে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করতে হবে।”
এ সময় ঢাকা জেলা মোটর চালক দলের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক যুবরাজসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট