1. live@gramintv24.com : Gramin TV 24 : Gramin TV 24
  2. info@www.gramintv24.com : Gramin TV 24 :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দেবিদ্ধারে ৩৯ বক্স খেজুর—দেশজুড়ে প্রশ্ন, ‘বাকি আসনের খেজুর কোথায়?’ নাটোরে ওসির সামনেই ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, যুবদল নেতা রাকিব আটক ধামরাইয়ে নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ ও সংস্কার: মানবতার নজির গড়লেন ডা. শহিদুল্লা কাওসার ধামরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলাম–এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নেত্রকোণায় চোরাকারবারিদের হামলায় ৬ ডিবি পুলিশ ও সাংবাদিক আহত, আটক ১৫ বরিশালে স্ত্রীকে দিয়ে হানিট্র্যাপ, ভিডিও ধারণ করে চাঁদাবাজি — বরিশালে চক্রের হোতাসহ তিনজন গ্রেপ্তার ১৮ মাস পর শ্রীনগরে আ.লীগের ইউনিয়ন কার্যালয় খুলে ভাইরাল ভিডিও, খতিয়ে দেখছে পুলিশ, কুষ্টিয়া বাইপাসে সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৪ সহ নিহত ৫, ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষই ভরসা: সুয়াপুরে ধানের শীষের গণসংযোগে:-শাহীন, মসজিদের জমি দখলের অভিযোগে উত্তাল ধামরাইঃ- মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধনে মুসল্লি ও এলাকাবাসী,

ভাইয়ের সঙ্গে জমি বিরোধই কেড়ে নিল মান্নান মিয়ার প্রাণ

  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

ধামরাই প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে বাড়ির জমির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে মারধরের ঘটনায় মান্নান মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন।
রবিবার (২৮ ডিসেম্বর) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মান্নান মিয়ার মৃত্যু হয়। তিনি ধামরাই উপজেলার কুশরা ইউনিয়নের বন্যা গ্রামের মৃত জয়নুদ্দিনের ছেলে।
আহতরা হলেন— জুয়েল (৪০) (পিতা: ফজলে আলী), তার স্ত্রী রুমা বেগম (৩২) এবং তাদের ছেলে আলামিন (১৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে মান্নান মিয়ার সঙ্গে তার ভাই নেওয়াজ আলীর পরিবারের জমির সীমানা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এতে মান্নান মিয়া গুরুতর আহত হন। পরে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের কন্যা রুমা বেগম অভিযোগ করে বলেন, “বাড়ির জমি নিয়ে বৃহস্পতিবার আমাকে মারধর করা হয়। শনিবার আমার স্বামী ও বাবা প্রতিবাদ করতে গেলে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। আমি ও আমার ছেলে তাদের উদ্ধার করতে গেলে আমাদেরও মারধর করা হয়। পরে বাবাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”
এ বিষয়ে ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট