1. live@gramintv24.com : Gramin TV 24 : Gramin TV 24
  2. info@www.gramintv24.com : Gramin TV 24 :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দেবিদ্ধারে ৩৯ বক্স খেজুর—দেশজুড়ে প্রশ্ন, ‘বাকি আসনের খেজুর কোথায়?’ নাটোরে ওসির সামনেই ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, যুবদল নেতা রাকিব আটক ধামরাইয়ে নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ ও সংস্কার: মানবতার নজির গড়লেন ডা. শহিদুল্লা কাওসার ধামরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলাম–এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নেত্রকোণায় চোরাকারবারিদের হামলায় ৬ ডিবি পুলিশ ও সাংবাদিক আহত, আটক ১৫ বরিশালে স্ত্রীকে দিয়ে হানিট্র্যাপ, ভিডিও ধারণ করে চাঁদাবাজি — বরিশালে চক্রের হোতাসহ তিনজন গ্রেপ্তার ১৮ মাস পর শ্রীনগরে আ.লীগের ইউনিয়ন কার্যালয় খুলে ভাইরাল ভিডিও, খতিয়ে দেখছে পুলিশ, কুষ্টিয়া বাইপাসে সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৪ সহ নিহত ৫, ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষই ভরসা: সুয়াপুরে ধানের শীষের গণসংযোগে:-শাহীন, মসজিদের জমি দখলের অভিযোগে উত্তাল ধামরাইঃ- মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধনে মুসল্লি ও এলাকাবাসী,

পরিবর্তনের পক্ষে রায় দিতে প্রস্তুত ধামরাই”—এবি পার্টির প্রার্থী হেলাল উদ্দিন আহাম্মদ,

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

শওকত হোসেন সৈকত,ধামরাই প্রতিনিধি ঃ
আমার বাংলাদেশ পার্টির (এবি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ঢাকা-২০ (ধামরাই) আসনের দলীয় মনোনীত প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল হেলাল উদ্দিন আহাম্মদ (অব.) বলেছেন, ধামরাইয়ের মানুষ এখন প্রতীককেন্দ্রিক রাজনীতি থেকে বেরিয়ে এসে ব্যক্তি, আদর্শ ও নীতির ভিত্তিতে ভোটের সিদ্ধান্ত নিচ্ছে। জনগণ একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা চায়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীকে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
লেফটেন্যান্ট কর্নেল হেলাল উদ্দিন আহাম্মদ বলেন, “আমার বাংলাদেশ পার্টির রাজনীতি ক্ষমতা দখলের জন্য নয়; জনগণের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার—এই তিনটি মূলনীতির ওপর দাঁড়িয়ে আমাদের রাজনীতি।”
তিনি আরও বলেন, “ধামরাইয়ের জনগণ আজ সচেতন ও দায়িত্বশীল। দুর্নীতি, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে তারা রায় দিতে প্রস্তুত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবারের নির্বাচনে ঈগল প্রতীকে ভোট দিয়ে মানুষ ন্যায়, সততা ও পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা দেবে।”
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সমস্যা, উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। এ সময় এবি পার্টির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রচারণা কার্যক্রমে অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট