1. live@gramintv24.com : Gramin TV 24 : Gramin TV 24
  2. info@www.gramintv24.com : Gramin TV 24 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবিদ্ধারে ৩৯ বক্স খেজুর—দেশজুড়ে প্রশ্ন, ‘বাকি আসনের খেজুর কোথায়?’ নাটোরে ওসির সামনেই ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, যুবদল নেতা রাকিব আটক ধামরাইয়ে নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ ও সংস্কার: মানবতার নজির গড়লেন ডা. শহিদুল্লা কাওসার ধামরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলাম–এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নেত্রকোণায় চোরাকারবারিদের হামলায় ৬ ডিবি পুলিশ ও সাংবাদিক আহত, আটক ১৫ বরিশালে স্ত্রীকে দিয়ে হানিট্র্যাপ, ভিডিও ধারণ করে চাঁদাবাজি — বরিশালে চক্রের হোতাসহ তিনজন গ্রেপ্তার ১৮ মাস পর শ্রীনগরে আ.লীগের ইউনিয়ন কার্যালয় খুলে ভাইরাল ভিডিও, খতিয়ে দেখছে পুলিশ, কুষ্টিয়া বাইপাসে সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৪ সহ নিহত ৫, ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষই ভরসা: সুয়াপুরে ধানের শীষের গণসংযোগে:-শাহীন, মসজিদের জমি দখলের অভিযোগে উত্তাল ধামরাইঃ- মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধনে মুসল্লি ও এলাকাবাসী,

ধামরাইয়ে ভাড়া বাসা থেকে তরুনীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ,

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

ধামরাই প্রতিনিধি ঃ

ঢাকার ধামরাইয়ে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় আকলিমা (১৭) আক্তার নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।

রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় স্থানীয় জসীম উদ্দিনের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত আকলিমা আক্তার মামা-মামীর সঙ্গে বসবাস করে শিশু মামাতো ভাইকে দেখাশোনা করতেন। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার আড়াক আনন্দপুর এলাকার ওয়াদুদ মিয়ার মেয়ে।

মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত প্রায় এক বছর আগে এসএসসি পরীক্ষা দেওয়ার পর বারবাড়িয়া এলাকায় মামার ভাড়া বাসায় আসে সে। মামা-মামী স্থানীয় একটি বেসরকারি ওষুধ প্রস্তুতকারী কারখানায় চাকরি করেন। তাদের দুই বছর বয়সী শিশু ছেলেকে দেখাশোনা করতেন আকলিমা। আজকেও তারা কারখানায় যান। সন্ধ্যার দিকে বাড়ি ফিরে জানালা দিয়ে তাকিয়ে দেখতে পান শিশুটি ঘুমাচ্ছে আর ভাগ্নির পা ঝুলছে। পরে তিনি আশপাশের লোকজন ডেকে ঘরে ঢোকেন। এ সময় ঘরের ভেতরের দরজা ও বাইরের গেট খোলা ছিল। ঘরে ঢুকে তিনি মরদেহটি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়।

এদিকে তার মামা পলাশ হোসেনের দাবি, মেয়েটিকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি ওই ভাড়া বাসার কেয়ারটেকারকে এজন্য দায়ি করেন। পলাশ হোসেন বলেন, বাড়ির কেয়ারটেকার তাকে হয়রানি করতো ও বিভিন্ন মেসেজ দিতো। সেই হয়তো তাকে হত্যা করেছে।

যদিও বাড়ির মালিক জসীম উদ্দিন জানান, গত পাঁচ দিন আগে ছুটি নিয়ে ওই তরুণ গ্রামের বাড়ি চলে যায়।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হবে। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট