1. live@gramintv24.com : Gramin TV 24 : Gramin TV 24
  2. info@www.gramintv24.com : Gramin TV 24 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবিদ্ধারে ৩৯ বক্স খেজুর—দেশজুড়ে প্রশ্ন, ‘বাকি আসনের খেজুর কোথায়?’ নাটোরে ওসির সামনেই ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, যুবদল নেতা রাকিব আটক ধামরাইয়ে নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ ও সংস্কার: মানবতার নজির গড়লেন ডা. শহিদুল্লা কাওসার ধামরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলাম–এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নেত্রকোণায় চোরাকারবারিদের হামলায় ৬ ডিবি পুলিশ ও সাংবাদিক আহত, আটক ১৫ বরিশালে স্ত্রীকে দিয়ে হানিট্র্যাপ, ভিডিও ধারণ করে চাঁদাবাজি — বরিশালে চক্রের হোতাসহ তিনজন গ্রেপ্তার ১৮ মাস পর শ্রীনগরে আ.লীগের ইউনিয়ন কার্যালয় খুলে ভাইরাল ভিডিও, খতিয়ে দেখছে পুলিশ, কুষ্টিয়া বাইপাসে সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৪ সহ নিহত ৫, ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষই ভরসা: সুয়াপুরে ধানের শীষের গণসংযোগে:-শাহীন, মসজিদের জমি দখলের অভিযোগে উত্তাল ধামরাইঃ- মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধনে মুসল্লি ও এলাকাবাসী,

ধামরাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দোকান পুড়ে ছাই,৩০ লাখ টাকার ক্ষতি সাধিত। 

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

 ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে লাল মিয়া জেনারেল স্টোর এন্ড স্যানিটারি হার্ডওয়্যারের দোকান ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক বাচ্চু মিয়া।

রবিবার (১৯ অক্টোবর) বিকালের দিকে উপজেলার নান্নার ইউনিয়নের নান্নার মাদ্রাসা মার্কেটের লাল মিয়া জেনারেল স্টোর এন্ড স্যানিটারি হার্ডওয়্যার দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে দেখেন স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছেন। দোকানে ফটোকপি, স্যানিটারি হার্ডওয়্যারসহ বিভিন্ন প্রকার খাদ্যসামগ্রী ছিলো।

ভুক্তভোগী বাচ্চু মিয়া বলেন, দুপুরের খাবার খাওয়ার জন্য দোকান বন্ধ করে বাড়ি যাই। এর কিছুক্ষণ পর শুনতে পাই দোকানে আগুন লাগছে। এসে দেখি দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। নিমিষেই আমার সব শেষ হয়ে গেছে।

ধামরাই ফায়ার স্টেশন অফিসার মোঃ রানা বলেন, দুপুর ৪ টার দিকে খবর পেয়ে আমাদের ২টি ইউনিট ঘটনাস্থলে যাই। দেখি স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে এনেছে।বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।  অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১৫ থেকে ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট